
জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে এনপিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে।
এসময় আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়।
আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে জন দুর্ভোগ কম হয়।
এ সময় তারা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক, দুই, তিন, চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।
All rights reserved © 2024
Leave a Reply