1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি, মৃত্যু ৪২ জনের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

চলতি বছরের হজ পালন শেষে শুক্রবার গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। ও বছরের হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি।

শনিবার (৫ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এ পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫ ও সৌদি এয়ারলাইন্স ৭২টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।

সবশেষ গেল রোববার জুলফিকার আলী নামের একজন সৌদি আরবে মারা যান। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই ব্যক্তি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost