1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সেলিমসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। তিনি মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস ছিলেন।

গ্রেফতাররা হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতাকর্মী।

ওসি আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost