1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ (১০ মার্চ রাত ১২টা পর্যন্ত) সময়ের মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তথ্যানুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ১০ মার্চ (রাত ১২টার পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের (কেইউ) দুটি, এয়ার অ্যারাবিয়ার (জি৯) চারটি, গালফ এয়ারের (জিএফ) চারটি, কাতার এয়ারওয়েজের (কিউআর) চারটি, এমিরেটসের (ইকে) চারটি, জাজিরা এয়ারওয়েজের (জে৯) চারটি এবং ফ্লাইদুবাইয়ের (এফজেড) চারটি ফ্লাইট রয়েছে।

এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনাও ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে ওমানের মাস্কাট (এমসিটি), সৌদি আরব (কেএসএ) এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি এবং ৯ মার্চ ৪০টি ফ্লাইট পরিচালিত হয়।

এ ছাড়া ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদিগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট রয়েছে।

ইউএইর মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost