1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

এ বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে এর বেশি তথ্য অভিযান সম্পর্কে আমাদের কাছে নেই।

অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন।

এই বাসা থেকেই দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। বাসাটিতে অন্য লোক তেমন একটা থাকেন না বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost