1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ডিএনসিসির সাবেক কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাদপুর আজমেরী এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, নির্দিষ্ট আইনি অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি মহিলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

দলের দায়িত্বশীল সূত্রে জানা যায়, নার্গিস মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে একাধিকবার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক, ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং এর আগে ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এছাড়া ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost