1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক পর্যায়ে শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে দেশটি।

ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোকবার্তা পাঠিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে টেলিফোন করে রাজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানান।

আলাপকালে তিনি জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হয়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে- বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় বাহরাইন সরকার গভীর দুঃখ প্রকাশ করছে।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতা ও দ্রুত যোগাযোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

মিসাইল হামলায় নিহত মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।

দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার এই অকাল মৃত্যু পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। আঞ্চলিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost