1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্র মহড়া, আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

হবিগঞ্জে কিশোর গ্যাং এর তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে (১ মার্চ) মোহনপুর বাইপাস সড়কে দুই দল কিশোর গ্যাং অস্রের মহড়ার দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আটকরা হলো, মাছুলিয়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মো. রাকিব মিয়া, অনন্তপুর এলাকার সেলিম মিয়ার ছেলে রহিম মিয়া এবং উমেদনগর এলাকার কাদির মিয়ার ছেলে নুর আলম।

পুলিশ জানায়, রবিবার রাতে মোহনপুর বাইপাস সড়কে দুই দুল কিশোরের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা করছিল। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯ কল দেয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে অস্রসহ আটক করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সময়ের আলোকে জানান, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্র আইনে মামলা করে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শহরে কিশোর গ্যাং উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের বিভিন্ন অলিগলি দিয়ে কিশোর গ্যাং নিয়মিত অস্রে মহড়া দিচ্ছে।

ইতোমধ্যে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost