নিজস্ব সংবাদদাতাঃ
২৭।০২।২৬ তারিখ শুক্রবার বিকাল ৪'০০ টায় কেরাণীগঞ্জের শরীফ ফুড কোর্টে কেন্দ্রীয় ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা লায়ন নুর ইসলাম। সভায় উপদেষ্টা, স্থায়ী পরিষদের ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্য শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।