
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৪ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় টেকনাফ নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
All rights reserved © 2024
Leave a Reply