1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

সীতাকুণ্ডে প্রবাসী বদন জলদাশ ঘরে তালা দিয়ে শ্বশুর বাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সবকিছু চুরি হয়ে গিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাড়ি ফিরে দেখেন স্বর্ণালংকার, নগদ টাকা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জামসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল কে বা কারা নিয়ে গিয়ে গেছে।

বদন জলদাশের বলেছেন তালা ভাঙাসহ ঘরের ভেতরে তছনছ অবস্থা দেখে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘাটঘর জেলে পাড়া এলাকায়।

গৃহকর্তা বদন জলদাশ জানান, গত সোমবার ঘরে তালা দিয়ে পরিবারবর্গ নিয়ে শ্বশুর বাড়ি সন্দ্বীপে বেড়াতে যান তিনি। বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা রয়েছে। এরপর ঘরে ঢুকে দেখেন ঘর ফাঁকা। কোথাও কিছুই নেই।

তিনি জানান, চোরের দল গাছ বেয়ে টিনে উঠে টিন কেটে ভেতরে ঢুকে এবং পরে সব রুমে ঘুরে ঘুরে মূল্যবান সব কিছু নিয়ে যায়।

এমনকি গেটের তালাও ভাঙ্গা পাওয়া যায়। তাছাড়া আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকাসহ দুইটি পাসপোর্ট, ২টি মোবাইল সেট, ফ্রিজ, পানির মোটর, ১০টি কম্বল, গ্যাসের চুলা, সমস্ত কাপড় চোপড়, পিতলের থালা এমনকি প্রত্যেক রুম থেকে বৈদ্যুতিক বাল্বসহ সমস্ত কিছু নিয়ে গেছে তারা।

বদন দাশের স্ত্রী বলেন, আমার ঘরের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র, কাপড় চোপড় এমন কি ভাত খাওয়ার থালা, পাতিলসহ সব কিছু নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে ওরা।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, চুরির ঘটনার বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost