
আসন্ন রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে। আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।
তাই এই সিদ্ধান্ত। এ ছাড়া, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না।
তিনি বলেন, বডি ক্যামেরার বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
উচ্চাকাঙ্খী না হয়ে যৌক্তিকভাবে বডি ক্যামেরা কেনার বিষয়টি দেখতে বলা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোর জন্য বডি ক্যামেরা কেনা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবে।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করেছেন।
All rights reserved © 2024
Leave a Reply