1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

‘হজ কার্যক্রমে আমার মন্ত্রণালয়ের কেউ ঘুষ নিলে তাকে ফাঁসিতে ঝুলাব’

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ-ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।

আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হলে, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করলে, আপনারা আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশা রাখি। সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার কথা বলব আমরা। মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা।

তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। হজ ফ্লাইটের বিমান ভাড়া কমানোর চেষ্টা করা হচ্ছে। বিমান ভাড়া কমানোর বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে। ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি আরবে এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন।

আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost