1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

পুলিশের অভিযানে লোহাগড়ায় ডাকাতি পরিকল্পনা ভেস্তে গেল, সাবেক সেনা-নৌ সদস্যসহ আটক ৯

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

🖊️পিকুল আলম (নড়াইল) লোহাগড়া প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ আগস্ট ২০২৫) গভীর রাতে পৌর শহরের আলা মুন্সী মোড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চাকরিচ্যুত সেনা ও নৌবাহিনীর সদস্য, এমনকি এক কনস্টেবলও রয়েছেন—যিনি সাতক্ষীরায় কর্মরত ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের এক বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও এসআই (নিঃ) মো. আবুল কালাম আজাদ।
আটক ব্যক্তিরা হলেন:

১. তনু মোল্যা (৩৩)২. কাজী অমিত (২৮), সাবেক নৌবাহিনী সদস্য৩. শামীম রেজা (২৩)
৪. শাওন রহমান (২৮)
৫. হাফিজুর রহমান (৩৩), সাবেক সেনা সদস্য
৬. আল আমিন হোসেন (৩২)
৭. মোকলেছ শেখ (৪০)
৮. মাসুদ রানা (৩০)
৯. ইজাজ আহম্মেদ (৩৩), কর্মরত পুলিশ কনস্টেবল, কাটিয়া ফাঁড়ি, সাতক্ষীরা সদর

পুলিশ জানায়, গভীর রাতে আলা মুন্সী মোড়ে দেশীয় অস্ত্র ও ৭টি মোটরসাইকেলসহ এই সংঘবদ্ধ দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছুজন পালিয়ে গেলেও ৯ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী:
একটি দা,একটি হাতুড়ি,দুটি লোহার রড,তিনটি. মোটরসাইকেলের নম্বর প্লেট.একটি রেঞ্জ
একটি রেইন কোর্ট (পেছনে POLICEলেখা)
মোট ৭টি মোটরসাইকেল পুলিশের প্রাথমিক ধারণা, তারা একটি বড় ধরনের ডাকাতির পরিকল্পনায় একত্র হয়েছিল। ঘটনাটি ঘিরে লোহাগড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় লোহাগড়া থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost