1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: কনস্টেবল সুজনসহ ৪ জন ট্রাইব্যুনালে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (১৪ জুলাই) সকালে তাদের হাজির করা হয়।

এর আগে গত ৩ জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।

এদিন এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিনও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তারা হলেন, শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

আরও চার আসামি এ মামলায় পলাতক রয়েছেন। তারা হলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

ওইদিন গ্রেফতার চার আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। পলাতক চার আসামির পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে উভয়পক্ষের শুনানি শেষে ১৪ জুলাই আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এই আট আসামির বিরুদ্ধে গত ২৯ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে জানিয়েছিল রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম।

এর আগে গত ২৫ মে ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। সেদিনই ট্রাইব্যুনাল এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। তারা হলেন, শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost