1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

লোহাগড়া উপজেলায় একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

নাইম টিটো স্টার্ফ রিপোটার্স

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন মেয়ে সন্তান প্রসব করেন ওই নারী।

আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আলপনা খানম ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি মেয়ে সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।
আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি।

আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন।

হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।এ ব্যাপারে গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল।

শুক্রবার সকালে তাকে হসপিটালে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি মেয়ে সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সুস্থ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost